ইরানের নেতৃত্বে কে, জানে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হলো, দেশটি এখন কে পরিচালনা করছে তা কেউ জানে না—এমন দাবি করেছেন মার্কিন

2026-10-07T04:33:46+00:00
2026-10-07T04:33:46+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নেতৃত্বে কে, জানে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
ইরানকে নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হলো, দেশটি এখন কে পরিচালনা করছে তা কেউ জানে না—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার মেরিল্যান্ডে একটি প্রতিরক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের ‘দ্বিতীয় সারির নেতারা’ও আর নেই। তার ভাষায়, সবচেয়ে বড় সমস্যা হলো, দেশটি কে চালাচ্ছে, তা কেউ জানে না।

ইরান যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিয়মিত তাকে ফোন করে ধন্যবাদ জানাচ্ছেন বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আমি বলেছি, ভালো। কিন্তু এর জন্য আপনারা কবে অর্থ দেবেন? 

ট্রাম্পের এমন মন্তব্যের মধ্যেই মেরিল্যান্ডে নতুন একটি প্রতিরক্ষা জাহাজ নির্মাণ প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল প্রায় ৩৭০ কোটি ডলার বিনিয়োগে স্প্যারোজ পয়েন্টে নতুন একটি শিপইয়ার্ড নির্মাণ করবে। সেখানে মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হবে। প্রকল্পটিতে মার্কিন সরকারের পক্ষ থেকে আরও ২৯০ কোটি ডলারের অর্থায়ন রয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, নতুন শিপইয়ার্ডে মার্কিন করদাতাদের ৪০ শতাংশ মালিকানা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি প্রায় ৩ হাজার ১০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নৌ-শিল্প সক্ষমতা বাড়ানোর অন্যতম বড় উদ্যোগ হিসেবে প্রকল্পটিকে তুলে ধরছে ট্রাম্প প্রশাসন। নতুন স্থাপনাটি চলতি দশকের শেষ দিকে কার্যক্রম শুরু করার কথা রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান  নেতৃত্বে  যুক্তরাষ্ট্র  ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: