লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের টানা মাছ ধরার নিষেধাজ্ঞা।

2026-10-07T12:21:34+00:00
2026-10-07T12:21:34+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:২১ পিএম 
লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা
জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের টানা মাছ ধরার নিষেধাজ্ঞা। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে এই আদেশ সফলভাবে বাস্তবায়নে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিষেধাজ্ঞা চলাকালীন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

​নিষেধাজ্ঞার প্রাক্কালে নদী থেকে তীরে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে মেঘনা তীরবর্তী ঘাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কর্মহীন এই সময়টাতে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো মেরামতের পাশাপাশি বাহারি রঙে সাজিয়ে তুলছেন জেলেরা। ফলে মেঘনার তীরে এখন শোভা পাচ্ছে সারি সারি রঙিন নৌকা।


​অভিযান সফল করতে উপকূলীয় এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, জেলেদের সচেতন করতে প্রতিটি মৎস্য ঘাটে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ নদীতে মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: