‘ইউজড কার পার্টস’ ঘোষণায় আনা কাটা গাড়ি, চট্টগ্রাম বন্দরে জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের নামে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা কাটা বিএমডব্লিউ রেসিং কার, বিএমডব্লিউ ৭৪০আই মডেলের একটি গাড়ির

2026-10-07T15:46:55+00:00
2026-10-07T15:46:55+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘ইউজড কার পার্টস’ ঘোষণায় আনা কাটা গাড়ি, চট্টগ্রাম বন্দরে জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম 
কাটা বিএমডব্লিউ রেসিং কার জব্দ। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের নামে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা কাটা বিএমডব্লিউ রেসিং কার, বিএমডব্লিউ ৭৪০আই মডেলের একটি গাড়ির সামনের অংশ ও পাঁচটি হাফ-কাট ইসুজু ট্রাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (৭ অক্টোবর) একটি চালানের কায়িক পরীক্ষায় এসব গাড়ি ও যন্ত্রাংশের সন্ধান পাওয়া যায়। চালানটিতে ‘ইউজড কার পার্টস’ ঘোষণা দেওয়া হলেও পরীক্ষায় সিকেডি অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আই মডেলের একটি গাড়ির সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ইসুজু ট্রাক পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশও পাওয়া গেছে।


সংযুক্ত আরব আমিরাত থেকে ‘মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করে। এর সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের আমিন সিঅ্যান্ডএফ প্রাইভেট লিমিটেড। আর রপ্তানিকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আরব জাপান ইউজড কার অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, শুল্ক ফাঁকি দেওয়া এবং দেশে এনে কাটা গাড়িগুলো পুনঃসংযোজনের উদ্দেশ্যে আমদানি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বিএমডব্লিউ গাড়িটির পেছনের অংশ অন্য কোনো চালানের মাধ্যমে আনা হচ্ছে কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ইউজড কার পার্টস  কাটা গাড়ি  চট্টগ্রাম বন্দর  জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: