চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

পূর্বানুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও পরিচালনাগত তথ্য প্রকাশ বা প্রচার না করতে বন্দর ব্যবহারকারী ও গণমাধ্যমকে সতর্ক করেছে

2026-10-07T15:33:25+00:00
2026-10-07T15:34:50+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ৩:৩৪ পিএম
চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত
পূর্বানুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও পরিচালনাগত তথ্য প্রকাশ বা প্রচার না করতে বন্দর ব্যবহারকারী ও গণমাধ্যমকে সতর্ক করেছে বন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দেওয়া এ নির্দেশনা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ পূর্বানুমতি ছাড়া বন্দরের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, জাহাজ ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম, নিয়ন্ত্রিত এলাকা এবং অবকাঠামো সংশ্লিষ্ট ছবি, ভিডিও, নকশা ও পরিচালনাগত তথ্য প্রকাশ বা প্রচার না করার নির্দেশ দিয়েছে।

নোটিশে বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমের কথা উল্লেখ করে বলা হয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।


বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত নোটিশটি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদক ও ব্যুরোপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, এ নির্দেশনা জারির সময়টি বিশেষভাবে নজরে এসেছে। কারণ, নিউ মুরিং কনটেইনার টার্মিনাল ১৫ বছরের জন্য বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রস্তাব নিয়ে এরই মধ্যে উত্তেজনা বাড়ছে।

আন্দোলনকারীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন। তারা তাকে ‘ডিপি ওয়ার্ল্ডের এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগও করেছেন। আগামী ১৩ অক্টোবর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও এবং তাকে কার্যালয় থেকে বের হতে না দেওয়ারও হুমকি দিয়েছেন তারা।

সময়ের আলো/মহু

  বিষয়:   চট্টগ্রাম  বন্দর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: