তিন সিনেমায় নিশো

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন আফরান নিশো। ক্যারিয়ারের দুটি সিনেমা দিয়েই প্রশংসিত হয়েছেন তিনি। দর্শক

2026-10-07T23:23:10+00:00
2026-10-07T23:23:10+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
তিন সিনেমায় নিশো
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:২৩ পিএম 
আফরান নিশো। ছবি : সংগৃহীত
ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন আফরান নিশো। ক্যারিয়ারের দুটি সিনেমা দিয়েই প্রশংসিত হয়েছেন তিনি। দর্শক ও নির্মাতাদের কাছে বেড়েছে তার চাহিদা। সেই ধারাবাহিকতায় একাধিক নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

তবে এখন আলোচনায় ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী। এর আগে ছোটপর্দায় বহু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তারা। সম্প্রতি সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ‘পুলসিরাত’র বিষয় নিশ্চিত করেছেন। চলতি বছরের শুরুতে সিনেমাটি নিয়ে খবর প্রকাশ হলেও নতুন করে আলোচনায় নিশোর ‘পুলসিরাত’। 

এটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘পুলসিরাত’-এর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জানুয়ারির শুরুতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর টানা এক মাস শুটিং করে দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

রোজার ঈদকে সামনে রেখে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। জানুয়ারিতে শুটিং এবং ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করে মার্চে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।


এদিকে ‘খলনায়ক’ সিনেমাতে অভিনয় করছেন আফরান নিশো। এটিও পরিচালনা করছেন ভিকি জাহেদ। সিনেমাটির প্রধান দুই চরিত্রে রয়েছেন আফরান নিশো ও তমা মির্জা। ইতিমধ্যে কলকাতায় গোপনে সিনেমাটির প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে। তবে ব্যাপারটি নিয়ে পরিচালক, অভিনেত্রী চরম গোপনীয়তা বজায় রেখেছেন। জানা গেছে, মুক্তির দিন-তারিখ চূড়ান্ত হওয়ার আগে সিনেমাটি নিয়ে কেউ কোনো কথা বলবেন না। 

অন্যদিকে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ-২’ নিয়ে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছেন নিশো। এটি ‘সুড়ঙ্গ’ সিনেমার সিক্যুয়াল। ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ দিয়েই ঢালিউডে অভিষেক ঘটেছিল নিশোর। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন তিনি। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই ও চরকি। প্রথম সিনেমা সিনেমায় মাসুদ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান আফরান নিশো। তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। 

মাস তিনেক আগে ‘সুড়ঙ্গ-২’-এর একটি টিজার প্রকাশ করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে দেখা যায় সুড়ঙ্গ কেটে টাকা চুরি করা মাসুদ এখন পয়সাওয়ালা ও ভয়ংকর এক মাফিয়া। গড়ে তুলেছে তার অপরাধের সাম্রাজ্য। একজনকে কামড়ে তার কান ছিঁড়ে ফেলেছে মাসুদ। তারপর স্বাভাবিকভাবেই সিগারেট টানতেও দেখা যায় তাকে। টিজারে এভাবেই মাসুদ হয়ে ধরা দিয়ে আলোচনায় আসেন আফরান নিশো।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   সিনেমা  নিশো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: