দাম্পত্য জীবনের ছোটগল্প ‘হ্যাপিলি ম্যারিড’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সম্পর্ক ও বিবাহিত জীবনের নানা স্তরের অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। জাহিদ প্রীতম নির্মিত সিনেমাটিতে প্রথমবারের মতো

2026-10-07T23:10:48+00:00
2026-10-07T23:10:48+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
দাম্পত্য জীবনের ছোটগল্প ‘হ্যাপিলি ম্যারিড’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:১০ পিএম 
আরিফিন শুভ ও কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
সম্পর্ক ও বিবাহিত জীবনের নানা স্তরের অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। জাহিদ প্রীতম নির্মিত সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। আজ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে অবমুক্ত হবে সিনেমাটি। সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এর প্রিমিয়ার। ফিল্মটি দেখে প্রশংসা করেছেন উপস্থিত সবাই।

হ্যাপিলি ম্যারিডের গল্পে উঠে এসেছে ভালোবাসা ও বিবাহিত জীবনের নানা টানাপোড়েন। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জাহিদ প্রীতম। তিনি বলেন, বিবাহিত জীবনে একে অন্যের সঙ্গে বোঝাপড়াই আসলে সুখী থাকার অন্যতম বিষয়। ছোট ছোট সন্দেহ, ছোট ছোট সিদ্ধান্ত আমাদের আলাদা করে দেয়। 

তাই সেটা না করে ভালোবাসার মানুষের যতœ নিন, তাকে প্রতিদিন ভালোবাসুন। হ্যাপিলি ম্যারিডে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার কাজ করেছেন জাহিদ প্রীতম। এর আগে কেয়া পায়েলের সঙ্গে কাজ করেছেন তিনি। দুই অভিনয়শিল্পীকে চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়েছে বলে জানান নির্মাতা।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন কেয়া পায়েল। তিনি বলেন, ওটিটিতে এটি আমার প্রথম কাজ। এখানে কাজের অভিজ্ঞতাটিকে ভালো সুযোগ হিসেবে দেখছি। গল্প, নির্মাতা জাহিদ প্রীতম, সহশিল্পী আরিফিন শুভ ও চরকি-ছবিয়ালের মতো সংশ্লিষ্টদের কারণে কাজটি আমার জন্য বিশেষ। আর হ্যাপিলি ম্যারিড সুন্দর একটি গল্প। এখানে আমাদের জীবনের কথা বলা হয়েছে।


অভিনেতা আরিফিন শুভ বলেন, ক্যারিয়ারে অন্যরকম একটি কাজ হ্যাপিলি ম্যারিড। বিনোদনের পাশাপাশি দর্শক জীবনের মিল খুঁজে পাবেন।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, মানুষ চারপাশের নানা বিষয় নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে অনেক সময় নিজের সময় ও জীবন উপভোগ করতে ভুলে যায়। সিনেমাটি দর্শককে কিছুটা হলেও নিজের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেবে।

হ্যাপিলি ম্যারিডে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন ও টুইংক ক্যারল।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   দাম্পত্য জীবন  ছোটগল্প  হ্যাপিলি ম্যারিড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: