সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকার মাদক জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা

2026-10-08T17:19:05+00:00
2026-10-08T17:19:05+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকার মাদক জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম 
৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চল এবং দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশ সীমানার অভ্যন্তরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সমুদ্রসীমায় পালিয়ে যায়। পরে আভিযানিক দল ওই বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালায় এবং তা থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা।

বিসিজি স্টেশন সেন্ট মার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সেন্ট মার্টিন  মাদক  জব্দ  ইয়াবা  কক্সবাজার  টেকনাফ  হেরোইন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: