স্বর্ণ ছাড়ানোর কথা বলে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ইমাম

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

হংকং থেকে এক আত্মীয়ের পাঠানো স্বর্ণ বিমানবন্দর থেকে ছাড়িয়ে আনার কথা বলে জামালপুরের মেলান্দহে ১৪ থেকে ১৫ জনের কাছ থেকে

2026-10-09T09:25:32+00:00
2026-10-09T09:25:32+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বর্ণ ছাড়ানোর কথা বলে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ইমাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:২৫ এএম 
মিজানুর রহমান। ছবি : সংগৃহীত
হংকং থেকে এক আত্মীয়ের পাঠানো স্বর্ণ বিমানবন্দর থেকে ছাড়িয়ে আনার কথা বলে জামালপুরের মেলান্দহে ১৪ থেকে ১৫ জনের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেওয়ার অভিযোগ উঠেছে একটি মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ, টাকা নেওয়ার পর তিনি সপরিবারে চলে গেছেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের মক্তব শিক্ষক মাওলানা জোবায়ের (৩০)।

অভিযুক্ত মুফতি মিজানুর রহমানের বয়স ৩৮ বছর। তিনি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর ৩১২ নম্বর ফরিদাবাদ এলাকার বাসিন্দা।

মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, প্রায় তিন মাস আগে মাসিক ৪০ হাজার টাকা সম্মানিতে মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগ দেন মুফতি মিজানুর রহমান। এরপর থেকে তিনি মসজিদের নির্ধারিত আবাসনে সপরিবারে বসবাস করছিলেন।


অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার হংকং থেকে তার এক আত্মীয়ের পাঠানো স্বর্ণ বিমানবন্দর থেকে ছাড়িয়ে আনতে টাকার প্রয়োজন বলে স্থানীয় বাসিন্দাদের জানান মিজানুর রহমান। এ কথা বলে তিনি ১৪ থেকে ১৫ জনের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন। পরে ওই রাতেই সপরিবারে মসজিদের আবাসন ছেড়ে চলে যান তিনি।

ভুক্তভোগীরা জানান, এরপর থেকে মিজানুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তারা থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় মসজিদের মক্তব শিক্ষক মাওলানা জোবায়ের ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে মুফতি মিজানুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম হক বলেন, মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হংকং  স্বর্ণ  টাকা  ইমাম  সমজিদ  খতিব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: