জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইব্রাহীমাবাদগামী ৩৭ নং আপ ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (৩০) বছর বয়সী এক ব্যক্তির

2026-10-03T15:53:16+00:00
2026-10-03T15:53:16+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম 
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইব্রাহীমাবাদগামী ৩৭ নং আপ ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (৩০) বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় ছাদ থেকে পড়ে মো. মাহিদ (১৫) নামের আরও এক কিশোর গুরুতরভাবে আহত হয়েছে। আহত কিশোরকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার নন্দী ইটাইল চৌরাস্তা এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।


জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, আহত কিশোর কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার কুলগাও গ্রামের মৃত বাপ্পি মিয়ার ছেলে বলে জানা গেছে । অন্যদিকে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  চলন্ত ট্রেন  ছাদ  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: