চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠার সময় কাটা পড়ে ফখরুদ্দিন বাবলু নামে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার

2026-10-01T21:47:54+00:00
2026-10-01T21:47:54+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম 
ফখরুদ্দিন বাবলু। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠার সময় কাটা পড়ে ফখরুদ্দিন বাবলু নামে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফখরুদ্দিন বাবলু চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

পুলিশ জানায়, ষোলশহর রেলস্টেশনে সে ট্রেনের অপেক্ষায় ছিলেন বাবলু। এসময় ট্রেন এলে চলন্ত ট্রেনে দ্রুত ওঠার চেষ্টা করেন। হঠাৎ পা ফসকে চাকার নিচে পড়ে যান বাবলু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ট্রেনে ওঠার সময় চাকার নিচে পড়ে যান এক ব্যক্তি। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে মরদেহ উদ্ধার করে চমেকে মর্গে পাঠিয়ে দিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগ নেতা বাবলু চট্টগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুর খবরে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  ট্রেনে কাটা পড়ে  ছাত্রলীগ নেতা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: