হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকস’এ দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন

2026-10-09T15:07:04+00:00
2026-10-09T15:07:04+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম 
মেসার্স মায়ের দোয়া ব্রিকস। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকস’এ দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ করে ভাটার কিলিং বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন শ্রমিকের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তারা হলেন, লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) এ ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ পরিবারের কাছে ময়নাতদন্ত শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যুতে চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   হোসেনপুর  ইটভাটা  দেয়াল ধস  শ্রমিক নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: