মুক্তির অপেক্ষায় ‘চিরকুট’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আসন্ন দুর্গাপূজায় মুক্তির তালিকায় রয়েছে তিনটি সিনেমা। এই তালিকায় সর্বশেষ যোগ হয়েছে ‘চিরকুট’। নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি

2026-10-10T04:00:22+00:00
2026-10-10T04:00:22+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মুক্তির অপেক্ষায় ‘চিরকুট’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:০০ এএম 
ছবি : সংগৃহীত
আসন্ন দুর্গাপূজায় মুক্তির তালিকায় রয়েছে তিনটি সিনেমা। এই তালিকায় সর্বশেষ যোগ হয়েছে ‘চিরকুট’। নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি।  

চলচ্চিত্রটির নির্মাতা মুনতাসীর আকিব জানান, সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে ‘চিরকুট’। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে দেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ার কথা। সব শ্রেণির দর্শক অর্থাৎ পরিবার নিয়ে দেখা যাবে সিনেমাটি। 

পরিচালক আরও জানান, সম্প্রতি এই সিনেমার রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ প্রকাশ হয়েছে। প্রকাশিত এ গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল। পুলক অনিলের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাতুল হাসান শান্ত। এই রোমান্টিক গানে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও আজিজুন মীম।


গানটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, ‘প্রেমে গেলাম ডুবে’ চমৎকার কথা ও সুরের একটি রোমান্টিক গান। এই চলচ্চিত্রের প্রতিটি গানই খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে এবং ভিন্নতা রয়েছে। আশা করি, গানগুলো দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং সবার কণ্ঠে জায়গা করে নেবে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   মুক্তি  চিরকুট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: