বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিয়ের পাত্র কেমন হওয়া চাই? জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চান, যিনি হবেন ভালো মানুষ, ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রমণপ্রিয়। শুধু তাই

2026-10-09T12:35:07+00:00
2026-10-09T12:35:07+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম 
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
বিয়ের পাত্র কেমন হওয়া চাই? জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চান, যিনি হবেন ভালো মানুষ, ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রমণপ্রিয়। শুধু তাই নয়, তার সন্তানদেরও ভালোবাসতে হবে মন থেকে। নিজের জীবনসঙ্গী নিয়ে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে মিমি অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। সিনেমাটির প্রচারণায় ব্যস্ততার মধ্যেই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

জীবনসঙ্গী কেমন হওয়া উচিত—এমন প্রশ্নের উত্তরে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’

নিজের বিয়ে নিয়ে অবশ্য এখনই বিশেষ কোনো পরিকল্পনার কথা জানাননি মিমি। অন্যের বিয়েতে যেতে তার ভালো লাগে বলেও জানিয়েছেন। মজার ছলে অভিনেত্রী বলেন, বিয়ের অনুষ্ঠানে নিরামিষ খাবারের আয়োজন একটু বেশি থাকলে তার আরও ভালো লাগে। নিজের বিয়ের প্রসঙ্গে তার মন্তব্য, ‘আর যখন বিয়ে হবে তখন বিয়ে নিয়ে ভাববো।’


‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে মিমি জানান, পরিচালক তাকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র পুপে চরিত্রের রেফারেন্স দিয়েছিলেন।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   বিয়ে  ছেলে  মিমি চক্রবর্তী  টালিউড অভিনেত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: