অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনার সিনেমা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নাটক থেকে দূরে সরে এখন কেবল সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন আশনা হাবিব ভাবনা। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির

2026-10-09T02:27:15+00:00
2026-10-09T02:27:15+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনার সিনেমা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:২৭ এএম 
আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত
নাটক থেকে দূরে সরে এখন কেবল সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন আশনা হাবিব ভাবনা। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে অন্যতম আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। তবে বিভিন্ন দেশের উৎসবে অংশ নিচ্ছে। প্রশংসা পাচ্ছে। এ বছরে সিনেমাটি ঘুরে এসেছে বিখ্যাত মস্কো ও কাজান উৎসবে। এ ছাড়া মেলবোর্ন উৎসবেও প্রদর্শিত হয়েছিল এটি।

এবার অস্ট্রেলিয়ার দুটি উৎসবে নির্বাচিত হয়েছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এগুলো হলো— ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি ও ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ। জানা গেছে, ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি, চলবে ১ নভেম্বর পর্যন্ত। 


চার দিনব্যাপী এ উৎসবে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে। অন্যদিকে পার্থের উৎসবটি শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এটিও চার দিনের উৎসব। এই উৎসব মূলত সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবেরই আরেকটি অধ্যায় এবং নেপথ্যের আয়োজক একই।

‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার গল্প মূলত দেশের যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপট নিয়ে। এতে দেখা যায়, দর্শক চাহিদার চাপে কীভাবে মূল যাত্রার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ চরিত্রেই আছেন আশনা হাবিব ভাবনা। এই চরিত্রের জন্য তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। 

চরিত্রটি করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। সিনেমায় ভাবনা ছাড়া বাকি সবাই আসল যাত্রার শিল্পী। এদিকে মুক্তির অপেক্ষায় আছে ভাবনার ‘যাপিত জীবন’। কাজ করছেন ‘যাযাবর’ সিনেমায়। হাতে রয়েছে ‘ঢাকা ১২০৫’ ও ‘পায়েল’ সিনেমা। 


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   অস্ট্রেলিয়া  উৎসব  ভাবনা  সিনেমা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: