ভালোবাসার টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ী, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

প্রেমের যে কোনো সীমানা নেই, তা আবারও প্রমাণ করলেন ফিনল্যান্ডের নাগরিক সিমোলা মিকা (৩৮)। ভালোবাসার টানে বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ

2026-10-10T08:22:03+00:00
2026-10-10T08:22:03+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভালোবাসার টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ী, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২২ এএম 
শান্তিনা জাহান সিমি ও সিমোলা মিকার। ছবি : সময়ের আলো
প্রেমের যে কোনো সীমানা নেই, তা আবারও প্রমাণ করলেন ফিনল্যান্ডের নাগরিক সিমোলা মিকা (৩৮)। ভালোবাসার টানে বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। কনে শান্তিনা জাহান সিমি (২৮) ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিন বছর আগে এক সড়ক দুর্ঘটনায় শান্তিনার প্রথম স্বামী মারা যান। এরপর থেকে ৫ বছরের একমাত্র সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ফিনল্যান্ডপ্রবাসী শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলতে বলতে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

দুই পরিবারের সম্মতিতেই মিকা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। বিয়ের উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকার থেকে প্রয়োজনীয় অনুমতি সনদ সংগ্রহ করেন তিনি। এরপর গত ২ অক্টোবর বাংলাদেশে পৌঁছান। ওই দিনই তিনি স্বেচ্ছায় খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।


পরে জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নতুন নাম রাখেন ‘মিকাইল’। এরপর ধর্মীয় শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নিবন্ধিত কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। শান্তিনার ৫ বছরের সন্তানকেও সানন্দে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন মিকাইল।

নবদম্পতি জানিয়েছেন, তারা বর্তমানে অনেক সুখে আছেন। আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন এবং সেখান থেকে শান্তিনা ও তার সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফিনল্যান্ডে নিয়ে যাবেন।

মেয়ের এই নতুন জীবন শুরু হওয়ায় শান্তিনার বাবা রফিকুল ইসলাম আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

তবে এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কোনো বিদেশি নাগরিক এলাকায় এসে বিয়ে করার বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জমা দেওয়া হয়নি।

সময়েরে আলো/জোই
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: