কাশিয়ানীর কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশখালী ইউনিয়নের বলুগ্রাম দক্ষিণপাড়া গ্রামের কুমার নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করে অবৈধভাবে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ করা

2026-10-10T13:30:50+00:00
2026-10-10T13:30:50+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কাশিয়ানীর কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম 
কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশখালী ইউনিয়নের বলুগ্রাম দক্ষিণপাড়া গ্রামের কুমার নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করে অবৈধভাবে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ।

অভিযানকালে নদীতে স্থায়ী বাঁধ দিয়ে মাছ ধরার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ধরনের স্থাপনা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত করার পাশাপাশি মাছের চলাচল ও প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।


সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং অবৈধভাবে নদীতে বাঁধ নির্মাণ করে মাছ ধরা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ বলেন, নদী ও উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষা এবং মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা বন্ধ করা জরুরি। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোপালগঞ্জে  কাশিয়ানী  কুমার নদী  অবৈধভাবে বাঁধ  মাছ ধরা  স্থাপনা উচ্ছেদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: