ফটিকছড়িতে ২টি পরিত্যক্ত বন্দুক উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সুয়াবিল শোভনছড়ি এলাকার পাহাড়ের পাদদেশ থেকে পরিত্যক্ত ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর)

2026-10-10T14:02:14+00:00
2026-10-10T14:02:14+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে ২টি পরিত্যক্ত বন্দুক উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:০২ পিএম 
২টি পরিত্যক্ত বন্দুক উদ্ধার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সুয়াবিল শোভনছড়ি এলাকার পাহাড়ের পাদদেশ থেকে পরিত্যক্ত ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যমতে ভুজপুর থানা পুলিশ বন্দুক দুইটি উদ্ধার করে।

ভুজপুর থানা সূত্র জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে সেখানে দুইটি বন্দুক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায়। পরে থানাধীন উদালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছান। পরে পাহাড়ের পাদদেশের খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনালা বন্দুক উদ্ধার করা হয়।


ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের উপস্থিতিতে বন্দুক দুইটি জব্দ করে হেফাজতে নেন এবং এ-সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়ি  পরিত্যক্ত বন্দুক  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: