সীতাকুণ্ডে কারখানায় ‘চুরি’ করতে গিয়ে তারে জড়িয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কেমিক্যাল কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৫)

2026-10-10T14:28:30+00:00
2026-10-10T14:28:30+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে কারখানায় ‘চুরি’ করতে গিয়ে তারে জড়িয়ে যুবকের মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কেমিক্যাল কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার বাড়বকুণ্ডে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, বাড়বকুণ্ডে অবস্থিত বন্ধ থাকা চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের ভেতর থেকে দীর্ঘদিন ধরে মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটে আসছে। ঘটনার দিন ভোরে কারখানার ভেতরে ঢুকে বৈদ্যুতিক ক্যাবল চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে জড়িয়ে পড়েন সাইমুন।


সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যুর পর পুলিশ লাশ উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

অন্যদিকে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের এমডি নিতাই চন্দ্র রায় জানান, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা উদঘাটনে সাইমুনের মোবাইল ফোনের কল লিস্ট তদন্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  কারখানায় চুরি  তারে জড়িয়ে  যুবকের মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: