চরভদ্রাসনে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে নারীসহ আহত ৪

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার

2026-10-10T14:56:54+00:00
2026-10-10T14:56:54+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
চরভদ্রাসনে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে নারীসহ আহত ৪
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম 
মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে নারীসহ আহত ৪। ছবি : সময়ের আলো
ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক এলাকায় ফরিদপুর-চরভদ্রাসন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, চরভদ্রাসন সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের আসাদ সিকদারের ছেলে লিমন (২২), একই গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে আরিফ (১৫), কেএম ডাঙ্গী গ্রামের শেখ ইউসুফের ছেলে আসাদ (৩০) এবং ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের সুবর্ণা আক্তার (৩২)।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্পটটিতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

উদ্ধার অভিযানের বিষয়ে চরভদ্রাসন ফায়ার স্টেশন অফিসার মো. মোর্তুজা ফকির জানান, সকাল সাড়ে আটটার দিকে কার্যালয় থেকে কিছু দূরে দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছিলেন, যাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। আমরা তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।

তিনি আরও জানান, অটোরিকশায় থাকা অপর দুই যাত্রী অলৌকিকভাবে অক্ষত থাকায় তারা সুস্থ অবস্থায় নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   চরভদ্রাসন  মোটরসাইকেল  অটোরিকশা সংঘর্ষ  নারী  আহত  সময়ের আলো  ফরিদপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: