যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তেহরানের শর্ত ও অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র

2026-10-10T17:19:34+00:00
2026-10-10T17:19:34+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম 
যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তেহরানের শর্ত ও অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে পেসকভ বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয় করে পুতিন মার্কিন প্রেসিডেন্টের কাছে সংঘাতের সম্ভাব্য সমাধান নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন।

এদিকে শুক্রবার ট্রাম্প জানান, আগামী কয়েক মাসে রাশিয়াকে ১০ লাখ টনের বেশি ডিজেল রপ্তানির সুযোগ দিতে পুতিনের সঙ্গে তাঁর সমঝোতা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর লক্ষ্যেই এ সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। সেই মূল্যবৃদ্ধির চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুদ্ধ বন্ধ  ইরান  শর্ত  ট্রাম্প  পুতিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: