খামেনিকে হত্যা করা ভুল ছিল : ইসরায়েলি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ইসরায়েলের জন্য ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার

2026-10-10T17:32:05+00:00
2026-10-10T17:35:48+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
খামেনিকে হত্যা করা ভুল ছিল : ইসরায়েলি নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ৫:৩৫ পিএম
ছবি : সময়ের আলো কোলাজ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ইসরায়েলের জন্য ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। শনিবার তিনি বলেন, খামেনিকে হত্যা ইসরায়েলের জাতীয় স্বার্থের অনুকূলে যায়নি।

গোলান বলেন, ‘আমার মতে, খামেনি বাবাকে হত্যা করা নিঃসন্দেহে ভুল ছিল। তিনি মৃত্যুর যোগ্য ছিলেন না—এ কারণে নয়; বরং এ হত্যাকাণ্ড ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে কাজ করেনি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যকেও ‘অবাস্তব’ বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রথম দিকে নিহত হন আলী খামেনি। তার মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন।


বিশ্লেষকদের ধারণা, মোজতবা তার বাবার তুলনায় ঝুঁকি নিতে বেশি আগ্রহী। ২০০৩ সালে আলী খামেনি ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   খামেনি  হত্যা  ইসরায়েলি নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: