এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে আটটি যুদ্ধের অবসান ঘটানো এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার মতো সাফল্যের পরেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ

2026-10-10T19:11:32+00:00
2026-10-10T19:11:32+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে আটটি যুদ্ধের অবসান ঘটানো এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার মতো সাফল্যের পরেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১০ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন। আরও দুটি যুদ্ধের অবসান ঘটানো বা সমাধানের কাছাকাছি রয়েছেন তিনি।


ট্রাম্পের দাবি, জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে আনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শত শত জিম্মিকে মুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছেন।

পোস্টে ভেনেজুয়েলায় যুদ্ধে জয়ী হওয়া এবং দেশটির শাসককে আটক করার কৃতিত্বও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথাও উল্লেখ করেন তিনি। ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

এতগুলো সাফল্যের দাবি করার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, এসব অর্জনের পরও তিনি কিংবা যুক্তরাষ্ট্র কেউই নোবেল শান্তি পুরস্কার পাননি।

এ নিয়ে বিস্ময় প্রকাশ করে পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘বাহ!’


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুদ্ধ  নোবেল  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: