কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০অক্টোবর) দুপুরে উপজেলার

2026-10-10T20:02:43+00:00
2026-10-10T20:02:43+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালবাথান এলাকায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ মিশনারি একাডেমির ভেতরে গির্জার পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত এভরী টুটু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মোহানিয়ান গ্রামের অঞ্জু টুটুর ছেলে। তার বাবা ওই একাডেমির শিক্ষক এবং মা একজন নার্স। পরিবারের সঙ্গে শিশুটি মিশনারি একাডেমির ভেতরেই বসবাস করত।

মিশনারি একাডেমি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গির্জার পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় সে। শিশুটির সঙ্গে থাকা অন্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছেন তিনি। ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   কালিয়াকৈর  শিশুর মৃত্যু  কালিয়াকৈর  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: