যুক্তরাষ্ট্রে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে ক্যাটাগরি-২ মাত্রার হ্যারিকেন ইসাইয়াস। বাংলাদেশ সময় শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে আঘাত হানা ঝড়টির

2026-10-10T20:55:41+00:00
2026-10-10T20:55:41+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে ক্যাটাগরি-২ মাত্রার হ্যারিকেন ইসাইয়াস। বাংলাদেশ সময় শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে আঘাত হানা ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৭০ কিলোমিটার।

হ্যারিকেনটির প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপসাগরীয় অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

ইসাইয়াস একপর্যায়ে ক্যাটাগরি-৩ মাত্রার হ্যারিকেনে পরিণত হয়েছিল। তবে স্থলে আঘাত হানার সময় শক্তি কমে এটি ক্যাটাগরি-২-এ নেমে আসে।

ঝড়টির কারণে ফ্লোরিডা ও আলাবামায় প্রায় সাড়ে ৮ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে রাত থাকায় সকাল না হওয়া পর্যন্ত ঝড়ের ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা কঠিন হবে।

বিবিসি জানিয়েছে, ফ্লোরিডা ও আলাবামার পাশাপাশি জর্জিয়া অঙ্গরাজ্যেও তাণ্ডব চালিয়েছে ইসাইয়াস। এ তিনটি অঙ্গরাজ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


ইসাইয়াস চলতি বছর আটলান্টিক অঞ্চলে সৃষ্টি হওয়া প্রথম হ্যারিকেন।

ঝড়টি ফ্লোরিডার ডেস্টিন দিয়ে স্থলভাগে প্রবেশ করে। এরপর উত্তর দিকে সরে গিয়ে শনিবার ও রোববার টেনেসি উপত্যকা হয়ে আলাবামা অতিক্রম করার কথা। এর প্রভাবে ওই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দক্ষিণ অ্যাপালাচিয়ান অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   যুক্তরাষ্ট্র  হ্যারিকেন ইসাইয়াস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: