নতুন পরিচয়ে নমিরা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আলোচিত মডেল, অভিনেত্রী নমিরা এবার হাজির হতে যাচ্ছেন নতুন পরিচয়ে। আর তা হলো এবার তিনি শুরু করতে যাচ্ছেন নিজের নৃত্য

2026-10-10T23:03:06+00:00
2026-10-10T23:03:06+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন পরিচয়ে নমিরা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
আলোচিত মডেল, অভিনেত্রী নমিরা এবার হাজির হতে যাচ্ছেন নতুন পরিচয়ে। আর তা হলো এবার তিনি শুরু করতে যাচ্ছেন নিজের নৃত্য একাডেমি। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচে প্রশিক্ষণ নেওয়া এই মডেল অভিনয়ের পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সেখানেই নাচের শিক্ষক হিসেবে কাজ করেছেন।

ধানমন্ডিতে অবস্থিত ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’ নামের এই নৃত্য একাডেমিতে নানা সময়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নিয়মিত শেখানো হবে নাচ। আর ক্লাস শুরু হবে আগামী মাস থেকে। সপ্তাহে প্রতি শুক্র ও শনিবার হবে ক্লাস। ইতিমধ্যে শুরু হয়েছে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

এ প্রসঙ্গে নমিরা বলেন, ‘নিজের একটা ইনস্টিটিউশন দেওয়ার স্বপ্ন আমার অনেক দিনের। এই একাডেমিটি শুধু ক্লাসিক্যাল নৃত্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে মডার্ন, ফোক, ফিউশনসহ সব ধরনের নাচ শেখানোর ব্যবস্থা থাকবে। অনেককেই দেখি নাচের প্রতি আগ্রহ আছে, কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার সুযোগটা কম। তা ছাড়া আগে বৃহস্পতি ও শুক্রবার ছেলেমেয়েরা নাচ, গান কিংবা ছবি আঁকার ক্লাসে যেত। এই প্রচলনটাও প্রায় বন্ধ হয়ে গেছে। সবকিছু বিবেচনা করে মনে হলো আমার একটা উদ্যোগ নেওয়া উচিত। সেই ভাবনা থেকেই এটি শুরু করেছি।’


কথা প্রসঙ্গে তিনি আরও জানান, তার ড্যান্স একাডেমি কার্যক্রম চলবে পুরোপুরি পেশাদারভাবে। নাচ শেখানোর পাশাপাশি এ বিষয়ে নিয়মিত পড়াশোনার ব্যবস্থা থাকবে। কোর্স শেষে হবে পরীক্ষা, উত্তীর্ণদের দেওয়া হবে সনদপত্র। শুধু শিশু-কিশোর নয়, এখানে নাচ শিখতে পারবেন সব বয়সি মানুষ।

উল্লেখ্য, শোবিজে নমিরার পথচলা শুরু হয় ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মাধ্যমে। সেই প্রতিযোগিতার গ্রান্ড ফিনালেতে দ্বিতীয় রানারআপ হন। এরপর অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ শুরু করেন। নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   পরিচয়  নমিরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: