ওটিটিতে হাজির শিবম পণ্ডিত!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি ওটিটি

2026-10-10T23:33:39+00:00
2026-10-10T23:33:39+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ওটিটিতে হাজির শিবম পণ্ডিত!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এটি মুক্ত করা হয়েছে। 

২০০৭ সালের গ্যাংস্টার ড্রামা ‘আওয়ারাপান’-এ শিবম প-িত চোরটিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান ইমরান হাশমি। এর প্রায় দুই দশক পর গত আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। নীতিন কক্কর পরিচালিত এই সিক্যুয়েলটি বিশ্বব্যাপী এরই মধ্যে দারুণ সফলতা পেয়েছে।

‘আওয়ারাপান ২’-এর গল্পে শিবম পণ্ডিত জীবনের অনুশোচনা, শোক ও অতীতের নানা পরিণতি উঠে এসেছে। রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রামে সঙ্গিনী আলিয়ার কবরের পাশে শোকাহত শিবমকে দেখা যায়। অতীতের অন্ধকার জীবন থেকে বেরিয়ে এসে নতুন অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করে সে।

একাকিত্বকে সঙ্গী করে বেঁচে থাকার প্রস্তুতির মধ্যেই জীবনে আসে নতুন এক সম্পর্ক, যা তাকে আশার আলো দেখায়। কিন্তু নতুনভাবে জীবন শুরুর সেই চেষ্টা একসময় মোড় নেয় নাটকীয় পরিস্থিতিতে। ব্যাংককে গিয়ে আবারও সহিংসতার জগতে জড়িয়ে পড়ে শিবম। যে অতীত থেকে সে পালাতে চেয়েছিল, সেই অতীতের মুখোমুখি হয় তাকে। এরপর কীভাবে পরিস্থিতি সামাল দেয় শিবম, তা নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।


নীতিন কক্কর পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। আগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে থেকেই পুরোনো সিনেমার জনপ্রিয় চরিত্রকে ফিরিয়ে আনার কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল এটি। ইমরান, দিশা ও শাবানা আজমি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পুরান গাব্বি, বিজয়ন্ত কোহলি ও সুবিন্দর ভিকি।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ পরিচালনা করেছিলেন মোহিত সুরি। মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। প্রায় ২০ বছর পর শিবম পণ্ডিতের চরিত্রে ইমরানের প্রত্যাবর্তন সেই জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গেছে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ওটিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: