মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার

2026-10-11T11:11:12+00:00
2026-10-11T11:11:12+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:১১ এএম 
সীমান্তে বাংলাদেশে পুশইনের চেষ্টা। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর শক্ত প্রতিরোধে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। পরে শূন্যরেখায় তাদের সঙ্গে কথা বলে সকাল সাড়ে আটটার দিকে ওই ছয়জনকে নিজেদের সীমানায় ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। কুয়াশাচ্ছন্ন পরিবেশের সুযোগ নিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাধা দেয়।


রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল তাই গ্রামবাসীদের সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি আরও জানান, ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল সাড়ে ৮টার দিকে তাদের ভারতীয় সীমানায় ফিরিয়ে নেয়। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মেহেরপুর  রংমহল সীমান্ত  বিএসএফ  পুশইন  চেষ্টা ব্যর্থ  সময়ের অলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: