রিয়াদ বিমানবন্দ‌রে হামলা, নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগ‌রি‌কের প‌রিচয় জা‌নি‌য়ে‌ছে প্রবাসী কল‌্যাণ ও

2026-10-11T18:34:29+00:00
2026-10-11T18:35:21+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
রিয়াদ বিমানবন্দ‌রে হামলা, নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানাল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৬:৩৫ পিএম
রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি ক্ষেপনাস্ত্র এসে পড়ে। ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগ‌রি‌কের প‌রিচয় জা‌নি‌য়ে‌ছে প্রবাসী কল‌্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহত মো. শাহেদ আহম্মেদের বা‌ড়ি বগুড়া এবং মো. নাসরুল্লাহ বদরপুরির বা‌ড়ি কু‌মিল্লা জেলায়। 


রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয় জানায়, গতকাল বিকাল আনুমানিক ৩টা ২০ মি‌নি‌টে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপনাস্ত্র এসে পড়ে। সেই দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেন।

তারা হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি। 

সময়ের আলো/মহু

  বিষয়:   রিয়াদ বিমানবন্দ‌র  নিহত  বাংলা‌দে‌শি  প‌রিচয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: