সোমবার দুপুরে রিয়াদ ফ্লাইটের সময়সূচি জানাবে বিমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের

2026-10-11T17:52:13+00:00
2026-10-11T18:35:53+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
সোমবার দুপুরে রিয়াদ ফ্লাইটের সময়সূচি জানাবে বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৬:৩৫ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সূচি জানিয়েছে সংস্থাটি। 

রোববার (১১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর ইউটিসি ২১টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বর্ধিত করেছে। 


বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১ ও ১২ অক্টোবর ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। ফ্লাইট এবং সময়সূচি সম্পর্কে রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সবাইকে অবহিত করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পাশাপাশি ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   রিয়াদ  ফ্লাইট  সময়সূচি  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: