পাওয়ার ব্যাংক থেকে বিমানে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দিল্লি থেকে চেন্নাইগামী একটি উড়োজাহাজে মাঝ আকাশে পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায়

2026-10-11T18:58:14+00:00
2026-10-11T18:58:14+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাওয়ার ব্যাংক থেকে বিমানে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম 
ছবি : ভিডিও থেকে নেওয়া।
ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দিল্লি থেকে চেন্নাইগামী একটি উড়োজাহাজে মাঝ আকাশে পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে হায়দরাবাদে জরুরি অবতরণ করে। তবে উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। উড্ডয়নরত অবস্থায় উড়োজাহাজটির ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন নেভাতে কয়েকজন যাত্রী নিজেদের ব্যাগ ব্যবহার করছেন। পরে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি সামাল দিতে পাইলট উড়োজাহাজটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। সেখানে নিরাপদে অবতরণের পর উড়োজাহাজটিতে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা চালানো হয়।


ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীর একটি ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া শনাক্ত হওয়ার পর ফ্লাইটটি হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়। কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের চেন্নাই যাত্রা সম্পন্ন করতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থাও করা হয়েছে।

তবে পাওয়ার ব্যাংকটিতে ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   পাওয়ার ব্যাংক  বিমান  আগুন  হায়দরাবাদ  জরুরি অবতরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: