২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নন-ক্যাডার ২০ সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১১ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

2026-10-11T19:12:46+00:00
2026-10-11T19:13:49+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৭:১৩ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
নন-ক্যাডার ২০ সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১১ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। তবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি সরকারি হাসপাতাল, সরকারি যানবাহন অধিদপ্তর এবং জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমিতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।


প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এ গ্রেডের বেতনস্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এজন্য তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র পাঠাবেন। তবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   নন-ক্যাডার  সহকারী সচিব  পদোন্নতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: