এক সপ্তাহের মধ্যে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চান চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

চাকরি

এক সপ্তাহের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চান চাকরিপ্রার্থীরা। রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি

2026-10-11T14:30:50+00:00
2026-10-11T14:35:03+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
চাকরি
এক সপ্তাহের মধ্যে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চান চাকরিপ্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ২:৩৫ পিএম
চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
এক সপ্তাহের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চান চাকরিপ্রার্থীরা। রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। একই সঙ্গে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা আলাদাভাবে নেওয়ার দাবি জানান প্রার্থীরা।

আজ বেলা ১১টার দিকে ‘১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী বাংলাদেশ’-এর ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন চাকরিপ্রার্থী মতিউর রহমান, আল মামুন ও জোবায়ের আলম শেখ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩ বছর ধরে নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় দেশের অসংখ্য শিক্ষিত বেকার ও চাকরিপ্রত্যাশী অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন। নিয়মিত নিবন্ধন পরীক্ষা না হওয়ায় প্রার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি বাড়ছে বয়স। অন্যদিকে, যোগ্য শিক্ষক নিয়োগের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।


তারা বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষক নিবন্ধন প্রত্যাশীর ভবিষ্যৎ এবং শিক্ষাব্যবস্থার স্বার্থে দ্রুত নতুন নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন। চলতি অক্টোবর মাসের মধ্যেই ১৯তম বা নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে নতুন নিবন্ধন পরীক্ষার অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাই আর বিলম্ব না করে দ্রুত পরীক্ষার আয়োজন করতে হবে।’ একই সঙ্গে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পৃথকভাবে নেওয়ার দাবিও জানান তারা।

এদিকে এনটিআরসিএ সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২১ অক্টোবর শুরু হবে। প্রথমবারের মতো এ নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছে এনটিআরসিএ। ফলে, এ মুহূর্তে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেই সংস্থাটির।

সময়ের আলো/মহু

  বিষয়:   শিক্ষক নিবন্ধন  বিজ্ঞপ্তি  আলটিমেটাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: