প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ এএম আপডেট: ১০.১০.২০২৬ ১১:৫৮ এএম

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত। ছবি : সংগৃহীত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত। ছবি : সংগৃহীত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে যুব উন্নয়ন অধিফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রে ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।
অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বলেন, ‘পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’
সময়ের আলো/মহু