আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে লিখিত পরীক্ষার সময়সূচি জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক

চাকরি

আইন মন্ত্রণালয়ের ‘সহকারী সচিব (ড্রাফটিং)’ পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৫ অক্টোবর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে

2026-10-08T17:28:03+00:00
2026-10-08T17:29:08+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
চাকরি
আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে লিখিত পরীক্ষার সময়সূচি জানাল পিএসসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৫:২৯ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : সংগৃহীত
আইন মন্ত্রণালয়ের ‘সহকারী সচিব (ড্রাফটিং)’ পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৫ অক্টোবর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৪ নভেম্বর। ঢাকার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৪১০ পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা পরিচালনা করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পরীক্ষার দিন ও সময়

প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা হবে ১০০ নম্বরের।

২৫ অক্টোবর (রোববার) : সাধারণ বাংলা ও সাধারণ ইংরেজি।

২৭ অক্টোবর (মঙ্গলবার) : বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ গণিত ও বিজ্ঞান।

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) : দেওয়ানি আইন


১ নভেম্বর (রোববার) : ফৌজদারি আইন

২ নভেম্বর (সোমবার) : আন্তর্জাতিক চুক্তি ও আইন

৪ নভেম্বর (বুধবার) : সাংবিধানিক আইন

জরুরি নির্দেশনা

পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্রথম ২ ঘণ্টা কক্ষ থেকে বের হওয়া যাবে না।

পরীক্ষায় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ঘড়ি, মুঠোফোন বা কোনো ইলেকট্রনিক যন্ত্র আনা যাবে না। তবে, গণিত পরীক্ষার দিন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

প্রতিবন্ধী প্রার্থীরা শ্রুতলেখকের জন্য ১৫ অক্টোবরের মধ্যে পিএসসিতে আবেদন করতে পারবেন। প্রবেশপত্র পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে।

সময়ের আলো/মহু
  বিষয়:   আইন মন্ত্রণালয়  সহকারী সচিব  পরীক্ষা  সময়সূচি  পিএসসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: