আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এসএসসি পাসেই আবেদন করা যাবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ অক্টোবর থেকেই, চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
একনজরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম : অপারেটর
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : কারিগরি/ভোকেশনাল শাখায় এসএসসি/এইচএসসি
অন্যান্য যোগ্যতা : প্রসেস, ফ্রাইং ও প্যাকিং মেশিন পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে ২-৬ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : কারখানায়
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : ২০ থেকে ৩৫ বছর
কর্মস্থল : ঢাকা (ধামরাই)
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে
এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৫ অক্টোবর ২০২৬
সময়ের আলো/কেএইচও