নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন কোম্পানিসমূহে ১৯টি পদে ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না।
এক নজরে পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আবেদন পদ্ধতি : অনলাইনে
চাকরির ধরন : অস্থায়ী
প্রার্থীর ধরন : নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল : যে কোনো স্থান
বয়স : ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন শুরু : ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
সময়ের আলো/কেএইচও