অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে অ্যাপেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি
পদ সংখ্যা : ১টি
পদের নাম : ম্যানেজার
বিভাগ : রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
লোকবল নিয়োগ : নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম : অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট : https://www.apexfootwearltd.com
শিক্ষাগত যোগ্যতা : রসায়নে বিএসসি/এমএসসি অথবা পলিমার সায়েন্স বা টেকনোলজিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : বিল অফ মেটেরিয়ালস সহ টেকনিক্যাল স্পেসিফিকেশন শিট তৈরিতে হাতে-কলমে দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে ৬ থেকে ৮ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল : গাজীপুর (কালিয়াকৈর)
বেতন : পারিশ্রমিক বা বেতন কাঠামো সংশ্লিষ্ট শিল্পের মান অনুযায়ী এবং আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা : গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্সের পণ্য ক্রয়ে 'অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট' বা বিশেষ ছাড়।
আবেদন শুরু : ৬ অক্টোবর ২০২৬
আবেদন শেষ : ৫ নভেম্বর ২০২৬
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/মহু