সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে এক দিন পালনের পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ব্যানারে

2026-10-11T19:54:51+00:00
2026-10-11T19:56:03+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৭:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে এক দিন পালনের পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ব্যানারে ডাকা অবরোধ। সোমবার ও মঙ্গলবার অবরোধ কর্মসূচি থাকবে না বলে জানিয়েছে সংগঠন দুটি।

রোববার (১১ অক্টোবর) বিকাল ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এতে সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে এক যৌথ বিবৃতিতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস—সন্তু গ্রুপ) সদস্যদের অবস্থানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অস্থিরতা তৈরির অভিযোগ তুলে তারা এ কর্মসূচি ঘোষণা করে।

এর আগে গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় এক সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সংগঠন দুটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় অবরোধের ডাক দেওয়া হয়।

এদিকে, অবরোধের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১ হাজার ২৪৪ জন পর্যটক ভোগান্তিতে পড়েন। তাঁদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে দিয়েছে সেনাবাহিনী।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘অবরোধ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সাজেক ভ্রমণে কোনো বাধা নেই।’

বাঘাইহাট জোনের সূত্রে জানা যায়, পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনী সব সময় পাশে থাকবে। আজ আটকে থাকা পর্যটকদের সাজেক থেকে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিশেষ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন বাঘাইহাট সেনা জোনের দায়িত্বশীল কর্মকর্তারা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাজেক  সড়কের অবরোধ  প্রত্যাহার  যান চলাচল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: