বেড়ায় ৬৩ টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে পাবনার বেড়া উপজেলার বইছে উৎসবের আমেজ। ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু

2026-10-11T18:57:32+00:00
2026-10-11T19:06:09+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
শারদ
বেড়ায় ৬৩ টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৭:০৬ পিএম
ছবি : সময়ের আলো
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে পাবনার বেড়া উপজেলার বইছে উৎসবের আমেজ। ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৩টি মন্দির-মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য ইতোমধ্যে বেড়া উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে।

এছাড়া বেড়া মডেল থানা ও আমিনপুর থানা পুলিশের পক্ষ থেকেও পূজা উদযাপন পরিষদ ও পূজা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা করেছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার এ প্রতিবেদককে জানিয়েছেন, পূজা মণ্ডপগুলোর শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তাবেষ্টনী জোরদার এবং পূজা সুষ্ঠুভাবে আয়োজনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভায় ১৪টি, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে ৯টি, কৈটোলা ইউনিয়নে ১টি, চাকলা ইউনিয়নে ২টি, নতুন ভারেংগা ইউনিয়নে ২টি, পুরান ভারেংগা ইউনিয়নে ৬টি, জাতসাকিনি ইউনিয়নে ১৩টি, রূপপুর ইউনিয়নে ৭টি, মাসুমদিয়া ইউনিয়নে ৯টি পূজা মণ্ডপে প্রস্তুতি চলছে। অবশিষ্ট ঢালারচর ইউনিয়নে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে না।

সময়ের আলো/আতা
  বিষয়:   শারদ  উৎসব  রঙ  প্রলেপ  শারদ উৎসব  রঙের প্রলেপ  সেজে ওঠার অপেক্ষা  সময়ের আলো  পাবনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: