১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় সরকারি গম অবৈধভাবে মজুতের দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা

2026-10-11T21:31:50+00:00
2026-10-11T21:31:50+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় সরকারি গম অবৈধভাবে মজুতের দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম থেকে ১২০ দশমিক ৫ টন (১ লাখ ২০ হাজার ৫০ কেজি) সরকারি গম জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে এসআরবি-৭-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। রোববার (১১ অক্টোবর) এসআরবি-৭-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এসআরবির মুখপাত্র মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় গুদামে। দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুত করে ব্যবসা পরিচালনা করছেন। অভিযানের সময় ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল থেকে জব্দ করা হয় গম। জব্দ গমের পরিমাণ ১ লাখ ২০ হাজার ৫০ কেজি। এসব সরকারি খাদ্য অধিদফতরের গম। পরে ভ্রাম্যমাণ আদালত মজতের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   ১২০ টন গম  অবৈধ মজুদ  জরিমানা  তিন লাখ টাকা  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: