আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’ রাখার

2026-10-11T22:13:05+00:00
2026-10-11T22:13:05+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:১৩ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’ রাখার প্রস্তাব দিয়েছেন।  

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, তাঁর দায়িত্ব শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের নামে একটি মহাসাগর ও একটি বড় নদীর নামকরণ করা উচিত।

ট্রাম্প বলেন, ‘আমাদের উপসাগর আছে। আমাদের একটি সুন্দর হ্রদ আছে। এখন একজন বলেছেন, আমাদের একটি নদীও দরকার। আমাদের একটি মহাসাগরও দরকার।’

আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি রসিকতার সুরে বলেন, নতুন নাম হতে পারে ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’। তার এ মন্তব্যে সমাবেশে উপস্থিত কয়েকজন হাসেন ও হাততালি দেন। 

গত বছর ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন। এ সিদ্ধান্তের পর মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। নতুন নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গেও তাঁর বিরোধ দেখা দেয়।

এ ছাড়া গত আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ও কানাডার মাঝখানে অবস্থিত অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখেন ট্রাম্প। বাণিজ্য ও শুল্ক নিয়ে কানাডার নেতাদের সঙ্গে বিরোধের মধ্যেই তিনি এ পদক্ষেপ নেন।

প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা ব্যবহার করে জলভাগসহ বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করতে পারেন। অনলাইনে মানচিত্র সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত ট্রাম্পের দেওয়া নতুন নাম গ্রহণ করেছে।

শনিবারের সমাবেশে ট্রাম্প অবশ্য হাডসন নদীর নাম পরিবর্তন না করার কথা জানান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত এ নদীর নামকরণ করা হয়েছে অভিযাত্রী হেনরি হাডসনের নামে।


ট্রাম্প বলেন, ‘অনেক আগে লোকটা ওই জিনিসটা স্থাপনের কাজ ভালোভাবেই করেছিল।’

তিনি আরও জানান, মিসিসিপি নদীর নামও পরিবর্তন করবেন না। নদীটি টেনেসি অঙ্গরাজ্যের পশ্চিম সীমানা নির্ধারণে ভূমিকা রেখেছে। নির্বাচনে ওই অঙ্গরাজ্যে ভালো ফল করায় সেখানকার প্রতি তার বিশেষ অনুরাগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

ট্রাম্প বলেন, ‘আমি মিসিসিপিকে ভালোবাসি। আমরা ওই অঙ্গরাজ্যে বিপুল ব্যবধানে জিতেছি।’

এর আগে গত মাসে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দেন ট্রাম্প। তবে এ পরিবর্তন কার্যকর করতে সম্ভবত অঙ্গরাজ্যটির সরকার ও কংগ্রেসের পদক্ষেপ প্রয়োজন হবে। 

গত সপ্তাহে এ বিষয়ে ট্রাম্প বলেন, নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিউ মেক্সিকোর বাসিন্দাদের ওপর নির্ভর করবে। অঙ্গরাজ্যটির একজন রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে প্রকাশ করা এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে চাপ সৃষ্টি করব না। তবে অনেকেই এটি বেশ পছন্দ করছেন।’


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   আটলান্টিক  প্রশান্ত মহাসাগর  ট্রাম্প মহাসাগর 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: