কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২

কুষ্টিয়া সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ছাত্রদলের আয়োজিত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে

2026-10-12T00:50:24+00:00
2026-10-12T00:50:24+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২
কুষ্টিয়া সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৫০ এএম 
ছবি : সংগৃহীত
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ছাত্রদলের আয়োজিত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউটের হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে। পরে কলেজ প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিরোধের অবসান হয়।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম উপলক্ষে গত তিন দিন ধরে ক্যাম্পাসে হেল্পডেস্ক পরিচালনা করে আসছিল ছাত্রদল। এর ধারাবাহিকতায় রোববার নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে মিছিল বের করার উদ্যোগ নেয় সংগঠনটি। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই শিক্ষার্থী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

ঘটনার বিষয়ে ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্যসচিব মারুফ হোসেন পিয়াস বলেন, ‘নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে মিছিলের আয়োজন করা হয়েছিল। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিশৃঙ্খলার মধ্যে এক শিক্ষার্থী চড়-থাপ্পড়ের শিকার হয়েছেন বলে শুনেছি। পরে কলেজ প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়েছে।’


ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা সেক্রেটারি জুবায়ের আহমেদ বলেন, ‘একটি কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই কিছু ভুল বোঝাবুঝি ছিল। পড়াশোনার চাপের কারণে সিনিয়ররা জুনিয়রদের কর্মসূচিতে যেতে নিরুৎসাহিত করেছিলেন। সেই সূত্র ধরে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আহত দুজনই সাধারণ শিক্ষার্থী। পরে প্রশাসনের সহযোগিতায় বসে বিষয়টি সমাধান করা হয়েছে।’

ইনস্টিটিউটের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘ভর্তির শেষ দিন ও অভিভাবক দিবসের কার্যক্রম শেষে হোস্টেল এলাকায় দুই পক্ষের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে। আমরা এটিকে রাজনৈতিক সংঘাত হিসেবে না দেখে শিক্ষার্থীদের মধ্যকার ভুল বোঝাবুঝি হিসেবেই দেখছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত। এটি বড় কোনো রাজনৈতিক সংঘাত নয়। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কুষ্টিয়া  পলিটেকনিক  ছাত্রদল  শিবির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: