চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের সুশৃঙ্খল থাকার নির্দেশনাও দিয়েছেন

2026-10-12T02:54:45+00:00
2026-10-12T02:54:45+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের সুশৃঙ্খল থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সরকারদলীয় সংসদীয় কমিটির সভা শেষে জাতীয় সংসদ ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, কোনো চাঁদাবাজ ও দখলদারকে বরদাশত করা হবে না। তাঁদের জায়গা বিএনপিতে নেই। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চিফ হুইপ জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোথাও যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়েও সভায় আলোচনা হয়েছে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়। নুরুল ইসলাম মনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে সঠিক প্রার্থী বাছাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেবে বিএনপি।


তিনি আরও বলেন, সরকার উৎসবমুখর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করবে।

ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, ‘শেখ হাসিনা কাল সকালেও আসতে পারেন, এ নিয়ে আলোচনার কিছু নেই।’ তিনি দেশে ফিরলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আগামী নভেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন অধিবেশন বসবে বলেও জানান সরকারদলীয় চিফ হুইপ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চাঁদাবাজ  দখলদার  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: