হালুয়াঘাটে বিজিবির গুলিতে স্থানীয় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ ও বিক্ষোভ

​হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র গুলিতে মো. নোমান (৩৮) নামের এক স্থানীয় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও

2026-10-12T11:15:38+00:00
2026-10-12T11:15:38+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
হালুয়াঘাটে বিজিবির গুলিতে স্থানীয় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ ও বিক্ষোভ
​হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:১৫ এএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র গুলিতে মো. নোমান (৩৮) নামের এক স্থানীয় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে হালুয়াঘাট-ময়মনসিংহ প্রধান সড়ক অবরোধ করে চরম বিক্ষোভ প্রদর্শন করছেন ক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (১২ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে সীমান্ত শূন্য লাইন থেকে ১ কিলোমিটার ভেতরে ‘ঝলঝলিয়া’ নামক স্থানে এ ঘটনা ঘটে। 

​নিহত নোমান হালুয়াঘাট উপজেলার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বাঘাইতলা বাজারে ইজারা ও কাপড়ের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। 

​বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯ বিজিবি ব্যাটালিয়নের তেলিখালী বিওপির একটি টহলদল চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে কিছু পণ্য আটক করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে মৌখিক সতর্কতা ও ফাঁকা গুলিবর্ষণ করে। তবে হামলাকারীরা আরও আক্রমণাত্মক হয়ে উঠলে এক বিজিবি সদস্য আহত হন। পরবর্তীতে নিজেদের জীবন ও সরকারি মালামাল রক্ষার্থে বিজিবি সদস্যরা গুলিবর্ষণ করতে বাধ্য হন। এতে নোমান আহত হলে তাকে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান ও বিজিবির ওপর হামলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।


মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্বতঃস্ফূর্তভাবে হাজারো স্থানীয় বাসিন্দা রাজপথে নেমে আসেন। তারা সড়কে কাঠের গুঁড়ি ফেলে ও নানা বস্তু দিয়ে ব্যারিকেড তৈরি করে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়ক পুরোপুরি অবরুদ্ধ করে দেন।

​সড়ক অবরোধের ফলে প্রধান ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দু'পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে পথচারী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

​ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল এবং পুরো এলাকা জুড়ে থমথমে উত্তেজনা বিরাজ করছিল।

এবিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

সময়ের আলো/জোই 
  বিষয়:   বিজিবি  গুলি  স্থানীয় ব্যবসায়ী  নিহত  সড়ক অবরোধ  বিক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: