মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামে শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর

2026-10-12T17:02:37+00:00
2026-10-12T17:03:47+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৫:০৩ পিএম
মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়ক অবরোধ করে। ছবি : সময়ের আলো
দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামে শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার বাসিন্দা এবং রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী দূরপাল্লার বাস ফাহিমকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   মেহেরপুর  শিক্ষার্থী  নিহত  সড়ক দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: