ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় বন্দী কাজলরেখা (৩৫) নামে নারী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে ঝালকাঠি জেলা কারাগারের

2026-10-13T16:41:02+00:00
2026-10-13T16:41:02+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম 
কাজলরেখা। ছবি : সংগৃহীত
ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় বন্দী কাজলরেখা (৩৫) নামে নারী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাতে ঝালকাঠি জেলা কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন কাজলরেখা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ৩৫ বছর বয়সী কাজলরেখা ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

জেলা কারাগারের প্রধান কর্মকর্তা বিকাশ রায়হান বলেন, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়। গ্রেফতারের পর থেকে কাজল রেখা ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন বলে জানান তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ঝালকাঠি  নারী হাজতির মৃত্যু  কাজলরেখা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: