গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান

2026-10-13T17:06:11+00:00
2026-10-13T17:06:11+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:০৬ পিএম 
সংগৃহীত ছবি
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মনিরুদ্দিন মালিথার ছেলে। তিনি পাখিভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আব্দুস শুকুর তার ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে আসা একটি যাত্রীবাহী বাস (যার রেজিঃ নং ঢাকা মেট্রো জ-১১-১০২৮) ভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান বাজার নামক স্থানে পৌঁছুলে তিনি মারা যান।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   গাংনী  বাসের ধাক্কা  ভ্যানচালক নিহত  মেহেরপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: