যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ৫০ লাখ টনের বেশি জ্বালানি পণ্য রফতানি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজায়ি বন্দর দিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ৫০ লাখ টনের বেশি জ্বালানি পণ্য রফতানি

2026-10-13T17:39:10+00:00
2026-10-13T17:39:44+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ৫০ লাখ টনের বেশি জ্বালানি পণ্য রফতানি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৫:৩৯ পিএম
ইরানের পতাকা। সংগৃহীত ছবি
ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজায়ি বন্দর দিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ৫০ লাখ টনের বেশি জ্বালানি পণ্য রফতানি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির হরমোজগান বন্দর ও সমুদ্র পরিবহন সংস্থা (পিএমও)। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে পিএমওর মহাপরিচালক হোসেইন আব্বাসনেজাদ এ কথা জানান।  

তিনি বলেন, অন্যায় যুদ্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার হওয়া সত্ত্বেও এ বন্দর দিয়ে ৫১ লাখ ৪০ হাজার টন জ্বালানি পণ্য রফতানি করা হয়েছে।  

গত এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না আসার পর ইরানের বন্দরগুলোতে সামরিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। 

এদিকে, গত সপ্তাহে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন অর্থ দফতরের তথ্য অনুযায়ী, ইরানের অপরিশোধিত তেল, জ্বালানি পণ্য ও পেট্রোকেমিক্যাল পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তি, নেটওয়ার্ক এবং ১৭টি জাহাজকে এসব নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  অবরোধ  ইরান  জ্বালানি পণ্য 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: