ইউনূস স্যার ভালো আছেন, তার কিছুই হয়নি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন

2026-10-13T18:13:56+00:00
2026-10-13T18:13:56+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
লামিয়া মোর্শেদ
ইউনূস স্যার ভালো আছেন, তার কিছুই হয়নি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম 
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।    

পোস্টে ড. ইউনূসের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে লামিয়া মোরশেদ লেখেন, ওই ব্যক্তিরা জেএফকে বিমানবন্দরে হেনস্তা করার কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো যাত্রাপথে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি একদম ভালো আছেন। এই ঘটনা ওই ব্যক্তিদের চরম বর্বরতা ও তাদের প্রকৃত অসহায়ত্ব প্রকাশ করেছে। এতে স্যারের কিছুই হয়নি। সমর্থন জানিয়ে অনেক বার্তা পাঠানোর জন্য প্রিয় বন্ধুদের ধন্যবাদ।  


এর আগে, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তার পাশে লাগেজ হাতে ছিলেন লামিয়া মোরশেদ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কয়েকজন উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পাশাপাশি দেশ ও দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা। 

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ করতে থাকেন। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   লামিয়া মোর্শেদ  ইউনূস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: