ছারপোকার উপদ্রবে অস্ট্রেলিয়াগামী ফ্লাইট বাতিল, ইতালিতে আটকা পড়লেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ছারপোকার উপদ্রবের কারণে উড়োজাহাজ ভালোভাবে পরিষ্কার করার জন্য গ্রাউন্ডেড করায় ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী কোয়ান্টাস এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

2026-10-13T18:24:56+00:00
2026-10-13T18:24:56+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ছারপোকার উপদ্রবে অস্ট্রেলিয়াগামী ফ্লাইট বাতিল, ইতালিতে আটকা পড়লেন যাত্রীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম 
অস্ট্রেলিয়াগামী কোয়ান্টাস এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ছবি : এভিয়েশন উইক
ছারপোকার উপদ্রবের কারণে উড়োজাহাজ ভালোভাবে পরিষ্কার করার জন্য গ্রাউন্ডেড করায় ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী কোয়ান্টাস এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। কোয়ান্টাসের এক মুখপাত্র জানান, গত ৯ অক্টোবর অস্ট্রেলিয়া থেকে ইতালিগামী ১৭ ঘণ্টার যাত্রা করা থাকা বোয়িং ৭৮৭ উড়োজাহাজটির ইকোনমি ক্লাসের কয়েকজন যাত্রী কেবিন ক্রুদের কাছে ছারপোকা কামড়ানোর অভিযোগ করেন।

দূরপাল্লার ফ্লাইটটি রোমে পৌঁছানোর পর উড়োজাহাজটিকে ভালাভাবে পরিষ্কার করার জন্য গ্রাউন্ডেড করা হয়। এর ফলে ১০ অক্টোবর নির্ধারিত ফিরতি ফ্লাইটটি বাতিল করা হয়। 

কোয়ান্টাসের মুখপাত্র বলেন, শনিবার রোম থেকে পার্থগামী ফ্লাইটটি বাতিল হওয়ায় আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইকোনমি শ্রেণির অল্প কয়েকটি আসনে সমস্যা শনাক্ত হওয়ার পর আমাদের প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলকে উড়োজাহাজটি গভীরভাবে পরিষ্কার করার সুযোগ দিতেই ফ্লাইটটি বাতিল করা হয়েছিল।  

প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এবং নির্ধারিত যাত্রার সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে তাদের বুকিং দেওয়া হয়। 

ছারপোকা ক্ষুদ্র, ডানাবিহীন পোকা। শুষ্ক ও আর্দ্র— উভয় পরিবেশেই এরা বেঁচে থাকতে পারে। পোশাক, স্যুটকেস ও বিছানাপত্রের মতো জিনিসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। 

ছারপোকা তাপ ও কার্বন ডাই-অক্সাইডের প্রতি আকৃষ্ট হয়। এরা রক্ত খেয়ে বেঁচে থাকে এবং বেশির ভাগ সময় বিভিন্ন ফাঁকফোকরে লুকিয়ে থাকে। এ কারণে মানুষ এদের জন্য উপযুক্ত আশ্রয়দাতা। ছারপোকার কামড়ে চুলকানি, লালচে ভাব ও ফোলাভাব দেখা দিতে পারে। তবে ভিক্টোরিয়া সরকারের ওয়েবসাইট বেটার হেলথ চ্যানেলের তথ্য অনুযায়ী, 'ধারণা করা হয় ছারপোকা মানুষের মধ্যে রোগ ছড়ায় না।'


ওয়েবসাইটটিতে বলা হয়েছে, 'ছারপোকার কামড়ে সাধারণত ত্বকে বড়, লালচে ও চুলকানিযুক্ত ফোলা দাগ হয়, যা পরে মিলিয়ে গিয়ে লালচে দাগে পরিণত হয়।'

এতে আরও বলা হয়েছে, 'কিছু মানুষের ছারপোকার কামড়ে কোনো প্রতিক্রিয়া হয় না। তবে অন্যদের ক্ষেত্রে কামড়ের জায়গায় চুলকানি দেখা দিতে পারে এবং তা ফুলে লালচে দাগ বা ফুসকুড়ির মতো হতে পারে।'

কোয়ান্টাস জানিয়েছে, তারা নিয়মিত উড়োজাহাজ পরিষ্কার করে। এমনকি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতি ৫০ দিন পরপর উড়োজাহাজ জীবাণুমুক্ত করা হয়।

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপগামী কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভ্রমণের সময় একটি পরিবার বিজনেস ক্লাসের আসনে ছারপোকা থাকার অভিযোগ করেন। এতে তাদের ভ্রমণ নষ্ট হয়েছে বলে দাবি করে পরিবারটি।

পরিবারটি এয়ারলাইনসটির বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, উড়োজাহাজের কেবিনে ছড়িয়ে থাকা ছারপোকা তাদের 'কামড়েছে এবং আহত করেছে'।

এ ঘটনায় তারা কেএলএমের মার্কিন অংশীদার ডেল্টা এয়ারলাইনসকেও মামলায় অন্তর্ভুক্ত করে। সেসময় ডেল্টা জানায়, অভিযোগপত্র পর্যালোচনা করে যথাসময়ে সে অনুযায়ী জবাব দেওয়া হবে। 

দ্য ইনডিপেনডেন্টকে কেএলএম জানায়, এই মুহূর্তে নির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে মন্তব্য করা তাদের পক্ষে সম্ভব নয়। 

তবে 'উপযুক্ত আইনি প্রক্রিয়ায়' বিষয়টি মোকাবেলা করা হবে বলে জানায় এয়ারলাইনসটি। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ছারপোকা  অস্ট্রেলিয়াগামী  ফ্লাইট  ইতালি  যাত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: